খেলাধুলা

মেহেরপুরে নিউ ইয়ার ক্রিকেট টুর্নামেন্টে এমসিসি জয়ী

By মেহেরপুর নিউজ

January 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: মেহেরপুর কলেজ পাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে মেহেরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত নিউ ইয়ার ক্রিকেট টুর্নামেন্টে এমসিসি জয়লাভ করেছে। আজ বুধবার বিকালে মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় এমসিসি ৯ উইকেটে জে এফ রাইটারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জেএফ রাইটার ১৫ ওভারে ৫উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে।  জবাবে খেলতে নেমে এমসিসি ৯ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।