খেলাধুলা

মেহেরপুরে নিউ ইয়ার ক্রিকেট টুর্নামেন্টে ইয়াং টাইগার্স জয়ী

By মেহেরপুর নিউজ

January 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী: মেহেরপুর কলেজ পাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে মেহেরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত নিউ ইয়ার ক্রিকেট টুর্নামেন্টে ইয়াং টাইগার্স জয়লাভ করেছে। আজ মঙ্গলবার বিকালে মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ইয়াং টাইগার্স ৭ উইকেটে ড্রিম ইলেভেনকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ড্রিম ইলেভেন ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহবুব ৩৪ এবং নাহিদ ২৩ রান করে। জবাবে খেলতে নেমে ইয়াং টাইগার্স ৮ ওভারে ৩উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে রাশেদ ৪৩ এবং রাতুল ২২ রান করে।