টপ নিউজ

মেহেরপুরে নিজ বাড়িতে পাটখড়ি শুকাতে নিষেধ করায় হামলার শিকার যুবক

By মেহেরপুর নিউজ

July 12, 2019

মেহেরপুরে সদরে নিজ বাড়ির উঠানে পাঠখড়ি শুকানো নিষেধ করায় উজ্জল হোসেন নামের এক যুবকের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা । এ ঘটনায় তার বাড়ি ঘরও ভাংচুর করা হয়েছে।

শুক্রবার সকালে পৌর এলাকার দিঘিরপাড়ার খেদের আলীর ছেলে উজ্জলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত উজ্জল মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত উজ্জল জানান, প্রতিবেশী আব্দুল কাদেরের ছেলে সাইফুল আমার বাড়ির উঠানে পাঠখড়ি শুকাতে যায়। এসময় আমি নিষেধ করলে কথাকাটাকাটির এক পর্যায়ে তার লোকজন সহ আমার বাড়ি ঘরে হামলা চালায়। এসম আমি প্রতিরোধ করতে গেলে তারা আমার উপরও হামলা চালায়। পরে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

#নিজস্ব প্রতিবেদক#