বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ট্রান্সপোর্ট কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

February 25, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত ট্রান্সপোর্ট কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন,জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল নাম বকুল, মেহেরপুর তহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভাপতি আবু হানিফ বাবু প্রমূখ।