মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এর উদ্যোগে অভিযান চালিয়ে নিম্নমানের আমা ফুল ক্রিম মিল্ক পাউডার উদ্ধার করেছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি রোডের সাগর স্টোর থেকে এগুলো জব্দ করা হয়। মেহেরপুর-কাথুলী সড়কের মেসাস সকাল এন্টারপ্রাইজ থেকে নিম্নমানের আমার ফুল ক্রিম মিল্ক পাউডার সর্বদা করা হয়েছিল বলে জানা গেছে। জব্দ করা এসব পণ্য পরে ধ্বংস করা হবে বলে ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান।