মেহেরপুর নিউজ:
এডিবির অর্থায়নে রাস্তার কাজে নিম্নমানের ইট সরবরাহ করায় ঐ সকল ইট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ওসমান গনি সড়ক নির্মাণ কাজ পরিদর্শনকালে সেখানে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করায় ঐ ইট ফেরত দেওয়ার নির্দেশ দেন।
জানা গেছে এডিবির অর্থায়নে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের নিম্নমানের ইট সরবরাহ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সেখানে পরিদর্শন করেন এবং ওই সকল ইট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন।