বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

By মেহেরপুর নিউজ

September 23, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ( টিটিসি)’র উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

সোমবার সকালে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। টিটিসি’র অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শামীম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাশী কল্যান ব্যাংকের ব্যবস্হাপক মোয়াজ্জেম হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন টিটিসি’র অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদার। বক্তব্য রাখেন সাংবাদিক আলামিন হোসেন,প্রশিক্ষনার্থী আব্দুল্লাহ আল মেরাজ।