মেহেরপুর নিউজ:
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় মেহেরপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক মনজুর মুরশেদ আহমেদ,পুলিশ সুপার রাফিউল আলম,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।
মূল প্রতিবাদ্যের উপর প্রবন্ধ পাঠ করেন কনসালটেন্ট আইয়ুব হোসেন। কর্মশালের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন,পি পি পল্লব ভট্টাচার্য, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক বিজয় কৃষ্ণ, সদর উপজেলা সেনিটার ইন্সপেক্টর তরিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল,আব্দুল আউয়াল, জীবন,রিংকু প্রমূখ।