মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ এপ্রিল: নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পূর্নবহাল এবং তারেক রহমানের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। বুধবার বিকেল বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি’র শাহাজী পাড়াস্থ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন। বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক আনসারুল হক, বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি, বিএনপি নেতা এ্যাডঃ মকলেসুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু, যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ,যুবদল নেতা একরামুল হক একা, আজমল হোসেন মিন্টু, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, সদর থানা যুবদলের সহ-সভাপতি নূর তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাকিম, বিএনপি নেতা কাজি মিজানমেনন প্রমুখ।