মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাচনী আচারন বিধি লংঘনসহ গাড়ীর বৈধ কাগজ পত্র না থাকায় জরিমানা আদায় করা হয়েছে। সহকারি কমিশনার হুমায়ূন কবিরের নেতৃত্বে এদিন সদর উপজেলার রায়পুর, কোলা, পিরোজপুর এবং মুজিবনগর উপজেলার যতারপুর, কোমরপুরসহ বিভিন্ন গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী আচরন বিধি লংঘন করায় ওয়ার্ড সদস্যদের ২ হাজার টাকা এবং মোটর সাইকেলের বৈধ কাগজ পত্র না থাকায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।