বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতামূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

By Meherpur News

May 13, 2026

মেহেরপুর নিউজ:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম এবং জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মামুন।

প্রেস ব্রিফিংয়ে মেহেরপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন দিক, সরকারি উন্নয়ন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।