মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী: দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দেয়ার দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন এবং ৬ষ্ঠ দফায় অনির্দিষ্টকালের অবরোধের ৬ষ্ঠ দিন মেহেরপুর জেলার তিন উপজেলায় চলছে। হরতাল- অবরোধের কারনে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যান্তরিন রুটের কোনো পরিবহন। ছেড়ে যায়নি কাচা মাল বাহী ট্রাকগুলো। তবে ব্যাক্তিগত যানবাহন,স্যালো ইঞ্জিন চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতাল- অবরোধে নাশকতা রোধে মেহেরপুর জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হযেছে। চলছে র্যাব,বিজবি টহল। এছাড়া একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে যৌথাবাহিনীর একটি টিম বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথায় কোনো পিকেটিং,মিছিল,মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।