মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ফেব্রুয়ারি: আগামীকাল ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষে গাংনী ও মুজিবনগরে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। গাংনী উপজেলা রিটার্নিং অপিসার আব্দুস সালাম ও মুজিবনগর রিটার্নিং অফিসার অরুন কুমার মন্ডল জানান, ২৭ ফেব্রুয়ারি গাংনী উপজেলা ও মুজিবনগর উপজেলায় দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া সেক্টরের ৩২ ব্যাটেলিয়নের ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ,র্যাব,আনসার,ডিবি ও সেনাবাহিনী নির্বাচনের দিন নিয়োজিত থাকবে। পুলিশ কন্টোলরুম সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন দুই উপজেলায় ৪৫০ জন পুলিশ সদস্য,১২৯৭ জন আনসার, ৫৫ জন র্যাব, ১০৮ জন গ্রাম পুলিশ ও সেনাবাহিনী সদস্য দ্বায়িত্ব পালন করবে। রিটার্নিং অফিসার আরো জানান,গাংনী ৩০টি কেন্দ্র ও মুজিবনগরে ১০টি কেন্দ্র অধিক ঝুকিপূর্ন হিসাবে ধরা হয়েছে। এগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দুই উপজেলায় ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিম ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে।