নির্বাচন

মেহেরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

By Meherpur News

February 11, 2026

মেহেরপুর নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের ছাদ বাগানে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ সৌরভ, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, লে. রাবেয়া বসরিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাচনকালীন আচরণবিধি মেনে দায়িত্বশীলভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয়।