বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নির্মানাধীন নিরাপত্তাপ্রাচীরের গ্রিলের এ্যাঙ্গেল চুরি

By মেহেরপুর নিউজ

February 16, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নির্মানাধীন নিরাপত্তাপ্রাচীরের ওপরের অংশের ৩০টি স্থানের গ্রিলের রড কেটে নিয়ে গেছে চোরেরা। রবিবার রাতের আঁধারে কে বা কারা মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নির্মানাধীন নিরাপত্তাপ্রাচীরের গ্রিলের ওপরের অংশ চুরি করে নিয়ে যায়। এতে ঠিকাদার প্রতিষ্ঠান খাঁন এন্টারপ্রাইজের ক্ষতির পাশাপাশি এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠান খাঁন এন্টারপ্রাইজের স্বতাধীকারী আসলাম খান পিন্টু জানান, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিরাপত্তাপ্রাচীরের উপরে কাটা তার দেওয়ার জন্য লোহার এ্যাঙ্গেল লাগানো হয়েছিল কিন্তু সকালে গিয়ে দেখা যায় সেখান থেকে কে বা কার রাতের আধারে ৩০ টি এ্যাঙ্গেল কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমার ধারণা এলাকায় বেশ কিছু দিন মাদকসেবনকারীদের উৎপাত বেড়েছে। তারা এ চুরি করেছে বলে আমার ধারনা