বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত জর্দা উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 20, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সদর উপজেলার শোলমারী বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জর্দা উদ্ধার কর হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তারিকুল ইসলাম জানান বৃহস্পতিবার দুপুরের দিকে শোলমারী গ্রামের দেলোয়ার স্টোর ও উজ্জ্বল স্টোরে অভিযান চালিয়ে বেশ কিছু জর্দা উদ্ধার করা হয়।