মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬অক্টোবর :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকার নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এন ডি সি মোঃ আসলামউদ্দিনের নেতৃত্বে এদিন ভ্রাম্যমান আদালত হোটেল বাজার এলাকার কালামের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান পলিথিন উদ্ধার করে। এসময় ব্যবসায়ী আবুল কালামের নিকট থেকে জরিমানা আদায় করাসহ উদ্ধারকৃত পলিথিন বিনষ্ট করা হয়।