মেহেরপুর নিউজ:
মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যােগে শুক্রবার বিকালে মেহেরপুর অক্সফোর্ড কিন্টারগার্ডেনের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন,জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জানাজা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বুধবার (২১ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শহীদুল ইসলাম শাওন আহত হন। তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে চিকিসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। তিনি মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুবদলের ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন ।