রাজনীতি

মেহেরপুরে নেতাকর্মীদের মুক্তির দাবিতে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

By মেহেরপুর নিউজ

November 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর: গ্রেফতারকৃত নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ শনিবার বিকালে মেহেরপুর জেলা বিএনপি’র শাহজীপাড়াস্থ কার্যলয়ে বিএনপি নেতা আনোয়ারুল হক কালুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন,জেলা যুবদলের আহবায়ক জহিরুল হক বড় বাবু,সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন,যুবদল নেতা শাহিন খান, মের ফারুক লিটন, আলমগীর ইকবাল,নুর তাজুল ইসলাম,আনিসুল হক লাভলু প্রমুখ।