বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরানো

By Meherpur News

February 15, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশে কর্মরত ৩ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তাঁদের র‌্যাংক ব্যাজ পরানো হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২ জন এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং ১ জন এসআই (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে উন্নীত হয়েছেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরসহ অন্যান্য কর্মকর্তারা।