বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান

By মেহেরপুর নিউজ

May 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশে কর্মরত নায়েক থেকে এএসআই(সঃ) পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। সোমবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতি প্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান নায়েক থেকে এএসআই(সঃ) পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।