বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পপ সম্রাট আজম খানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

June 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন: মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের পপ সম্রাট  আজম খানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আজম খানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এমবিএ’র উদ্দ্যোগে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি ও গুরু আজমের শিষ্য ওস্তাদ সুমন আজম।  স্মরণসভায় বক্তব্য রাখেন ব্লাক এন্ড হোয়াইট ব্যান্ডের সভাপতি আল মামুন অনল, প্রিলিউড ব্যান্ডের সম্পাদক মোস্তাফাজ্জামান শ্যামল, স্কাইলার্ক ব্যান্ডের সভাপতি হোহেল রানা সবুজ, রকস্টার ব্যান্ডের সদস্য সোহাগ, ফ্রেন্ডস-৯৭’এর আহবায়ক রেকসোনা পারভিন, নয়ন, স্পার্ক দা ব্যান্ডের সম্পাদক সাইক, খোকন প্রমুখ।