মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে: বাংলাদেশের পপ সম্রাট রকস্টার ও বীরমুক্তিযোদ্ধা আজম খানের আগামী ৫জুন ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি ওস্তাদ সুমন আজম সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ব্লাক এন্ড হোয়াইট ব্যান্ডের সভাপতি আল-মামুন অনল, জেনারেশন এক্স ব্যান্ডের সম্পাদক কাজল, স্পার্কস ব্যান্ডের সম্পাদক সাকি, স্কইলার্ক ব্যান্ডের সভাপতি সোহেল রানা সবুজ, অফবিট ব্যান্ডের বাশার, নিউ জেনারেশন ব্যান্ডের সভাপতি সৌমিক, প্রিলিউড ব্যান্ডের সম্পাদক মোস্তফাজ্জামান শ্যামল, লিনেট ব্যান্ডের সভাপতি মাসুদ রানা রুমেল, স্পন্দন ব্যান্ডের সভাপতি রাসেল, ফ্রেন্ডস ৯৭ এর রেক্সনা, নয়ন, স্কাইলাইট সেভেনের খোকন প্রমুখ।
সভায় পপ সম্রাট আজম খানের স্মরণ সভা ও ব্যান্ড কনসার্টের আয়োজনের জন্য ওস্তাদ সুমন আজমের নেতৃত্বে ৫ সদস্যের কমিটির গঠন করা হয়েছে ।