বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 12, 2024

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনে কর্মরত অসচ্ছল কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনে কর্মরত অসচ্ছল কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।জেলা প্রশাসক মোঃ শামীম হাসান উপস্থিত থেকে ঈদ উপহার বিতরন করেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীনুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুর রহমান, আবির আনসারী, জান্নাতুল ফেরদৌস, হাবিবুর রহমান, নাসরিন সুলতানা,তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।