বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পবিত্র ঈদ উল আজহা পালন উপলক্ষে আলোচনা

By মেহেরপুর নিউজ

August 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ আগষ্ট: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদৃুল মান্নাফ কবীর, জেলা আনছার কমান্ডার আব্দুর রশীদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী প্রমুখ।

সভায় সকাল ৮টায় পৌর ঈদগাহে জেলার প্রধান জামাত, ৮ টা ১৫ মিনিটে সময় পুরাতন ঈদগাহে, সাড়ে ৮টায় কোর্ট জামে মসজিদে, ৯টায় মহিলা জামাত ও ৭টা ৩০ মিনিটে থানায় ঈদ জামাতের সীধান্ত গ্রহন করা হয়।