বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পবিত্র ঈদ উল ফিতর পালন উপলক্ষে আলোচনা

By মেহেরপুর নিউজ

June 18, 2017

মেহেরপুর নিউজ, ১৮ জুন: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ডিকেএম সামছুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, জেলা আনছার-বিডিপি’র কমান্ডার আব্দুর রশিদ, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অধিপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহামেদ, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা পার্সপোট কর্মকর্তা বশির আহামেদ, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

সভায় শহরের ৫টি ঈদগাহ ময়দানের নামাজের সময় জানানো হয়। সে অনুয়ায়ী সকাল ৮টা ১৫ মিনিটের সময় পৌর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। পরে ৮টা ৩০ মিনিটে পুরাতন ঈদগাহ মাঠে, ৮টা ৪৫ মিনিটে মহিলা জামাত ও কোর্ট মজজিদে ঈদেও জামাত অনুষ্ঠিত হবে। এরআগে সকাল ৭টা ৩০ মিনিটে সদর থানায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।