বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিশেষ সভা

By Meherpur News

May 29, 2019

মেহেরপুর নিউজ, ২৯ মে : মেহেরপুর জেলা পুলিশ সুপারের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন শৃংখলা বজায় রাখার লক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়।

বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আসকার আলী, ডা. অলোক কুমার দাস, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমুখ।