মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন: শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির ডাকে মেহেরপুরে চলছে পরিবহন ধর্মঘট। আজ সোমবার সকাল দশটা থেকে মেহেরপুর-খুলনা, মেহেরপুর-ঢাকা ও মেহেরপুর চট্রগ্রাম সড়ক সহ দুরপাল্লার সকল রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুরপাল্লার যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। তবে আন্তজেলা সকল সড়কে লোকাল বাস চলাচল করছে।