বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পরিবহন ধর্মঘট চলছে

By মেহেরপুর নিউজ

July 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই: ৩ দফা দাবীতে খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির ডাকা পরিবহন ধর্মঘট দেরিতে হলেও মেহেরপুর জেলায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুরপাল্লার গাড়ি চলাচল করলেও বর্তমানে সব ধরনের যান চলাচল বন্দ্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জানা যায়,বৃহস্পতিবার সকাল থেকে বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকার কথা থাকলেও মেহেরপুর-চুয়াডাঙ্গা হয়ে ঢাকা এবং মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকা রুটে ভোরে কয়েকটি বাস ও ট্রাক ছেড়ে গেছে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মেহেরপুর নিউজকে বলেন,পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। তবে সকালে শ্রমিক সমিতির অগোচরে কয়েকটি পরিবহন ছেড়ে গেছে। উল্লেখ্য,বিভিন্ন ফেরিঘাটে বাস ও ট্রাক চালকদের ওপর নির্যাতন, ফেরিপারে বড় অংকের অর্থ আদায়ের প্রতিবাদ ও হাইওয়ে পুলিশ কর্তৃক চালকদের নিরাপত্তার দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।