আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ জুলাই: মেহেরপুর সদর থানার ওসির সাথে সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করে নিলো মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। শনিবার সকাল ৯টার দিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান, মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারন সম্পাদক আব্দুল হান্নান অংশ নেয়। বৈঠকেে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় সভা শেষে ধর্মঘট প্রত্যাহার এর সিদ্ধান্তের কথা জানায় শ্রমিক নেতারা । মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা মেহেরপুর নিউজকে বলেন, মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে ভুল স্বীকার করায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে শহরের মল্লিক পাড়ায় পটকা ফুটানোর অভিযোগে মটর শ্রমিকের ৩ জন সদস্যকে আটক করে। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আটককৃতদের ছাড়াতে থানায় গেলে সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান শ্রমিক নেতাদের সাথে দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদে ও ওসির অপসারনের দাবিতে আজ শনিবার ভোর থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।