মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সেমিনার আয়োজন করা হয়।
মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুজন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
“এসো হে বন্ধু একটি তালগাছ লাগাই, বজ্র থেকে জীবন বাঁচাই”— এ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন প্রমুখ।
বক্তারা পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।