বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পরিষ্কার গ্রাম পরিচ্ছন্ন শহর বাস্তবায়ন কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

February 04, 2020

মেহেরপুর নিউজ:

পরিষ্কার গ্রাম পরিচ্ছন্ন শহর বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসক ও পরিষ্কার গ্রাম পরিচ্ছন্ন শহর বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,গাংনী পৌরসভার মেয়র আশফুল ইসলাম, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল আলম বকুল প্রমুখ।