বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড শেখ পাড়ায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়াই মেহেরপুর শহরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে এমন উদ্যোগ নিয়েছে মেহেরপুর পৌর জামায়াতে ইসলামী। শহরের প্রতিটি অলিগলি পরিষ্কার পরিচ্ছন্ন করবে।

তারই ধারাবাহিকতাই মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডসহ প্রতিটি ওয়ার্ডেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়।মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড শেখপাড়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির এবং পৌর কাউন্সিলর সোহেল রানা ডলার, ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাকিল হোসেন সাব্বিরসহ মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।