বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

September 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টেম্বর: “ট্যুরিজম এন্ড সাস্টেনেবল এনার্জী, পাওয়ারিং সাস্টেনেবল ডেভোলপমেন্ট” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টার সময় শিল্পকলা একাডেমি থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকারের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আসকার আলীসহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা র‌্যালিতে অংশ নেয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার।