মেহেরপুর নিউজ, ১৪ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ পালন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের কাছে থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
শেভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্টচার্য, এনডিসি রামানন্দ পাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও মঙ্গল শোভাযাত্রায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।