বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পহেলা বৈশাখ ও বাংলা নবনবর্ষ উদযাপনে বাস্তবায়ন উপ- কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল: পহেলা বৈশাখ ১৪১৯ ও বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয় ।  সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন ।  উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোল্ল­া আহম্মদ কুতুবুদ দ্বীন, সহকারী কমিশনার আবু নাছার উদ্দিন, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান,মেহেরপুর জেলা শাখার উদীচীর সভাপতি এ্যাডঃ ইব্রাহীম শাহীন,সম্পাদক শাশ্বত নিপ্পন,বেতার ও টিভি শিল্পী আশরাফ মাহমুদ, মেহেরপুর থিয়েটরের প্রতিনিধি আলীরেজা বিছু প্রমুখ । সভায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে বাঙ্গালীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে সুন্দর ও সুষ্ঠ ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের  সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।