বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পাইলট প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 09, 2016

মেহেরপুর নিউজ, ০৯ ডিসেম্বর: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের উদ্যোগে পাইলট প্যারেডের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মেহেরপুর জেলা ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিযা পাইলট প্যারেডের উদ্বোধন করেন।

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন। বক্তব্য রাখেন প্রশিক্ষক মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটসের চৌকস দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরআগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিদ্যালয়ে এসে পৌছালে তাদের গার্ড অব অনার প্রদান করা হয়। তারা প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।