বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পাওয়ার ট্রিলারের ফিতায় জড়িয়ে এক বৃদ্ধ আহত

By মেহেরপুর নিউজ

July 11, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুলাই: মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে পাওয়ার ট্রিলারের ফিতায় জড়িয়ে ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধ মারাত্মক আহত হয়েছে।  রোববার বিকেলের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, কুলবাড়িয়া গ্রামের বৃদ্ধ ফজলুল হক পাওয়ার ট্রিলারের ইঞ্জিন দিয়ে পানি সেচ দেয়ার কাজ করার সময় অসাবধানতা বসে ফিতায় জড়িয়ে যায়। এতে সে মারাত্মক আহত হলে তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।