বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পাখি মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 23, 2016

মেহেরপুর নিউজ, ২৩ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে তরুণ প্রজন্মকে গৃহপালিত পাখি চেনাতে মেহেরপুরে দুইদিন ব্যাপী গৃহ পালিত পাখি মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার সময় পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা শ্মাশান কুমার মন্ডল।

মেলাতে জেলার বিভিন্ন এলাকার সৌখিন পাখি পালন করা মানুষের আগমন ঘটেছে। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখে বিভিন্ন প্রজাতির পাখি সংগ্রহ করছে। মেলায় মোট ২৮টি পাখির স্টল দেওয়া হয়েছে।