বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পাচারকারীদের কবল থেকে ২ শিশু রক্ষা পেল

By মেহেরপুর নিউজ

October 18, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর:

পাচারকারীদের কবল থেকে মেহেরপুরের ২ শিশু রক্ষা পেয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমান অভিযান চলাকালে পুলিশ দেখে পাচারকারীরা শিশু ২ টি ফেলে পালিয়ে যায়।

জানা গেছে, মেহেরপুর শহরের শিশু বাগানপাড়ার রবিউল ইসলামের ছেলে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র সোহান ও শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আদম আলীর মেয়ে একই বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী রূপালী খাতুনসহ তাদের সহপাঠিরা টিফিনে বিদ্যালয়ে পাশে খেলা করার সময় ২ শিশু পাচারকারী তাদের চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে কাছে টেনে নেয়। এসময় পাচারকারীরা শিশু ২ টির নাকে রোমাল ঠেকিয়ে চেতনানাশক ওষুধের মাধ্যমে অজ্ঞান করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এসময় তার সহপাঠিরা শিক্ষক ও তাদের অভিভাবকদের বিষয়টি অবহিত করলে অভিভাবকরা মোবাইল ফোনের মাধ্যমে চারি দিকে খবর ছড়িয়ে দেয়।

এদিকে অপহরনকারীরা মাইক্রো যোগে চুয়াডাঙ্গা সড়ক হয়ে শহর ত্যাগ করার সময় ভ্রাম্যমান আদালতের একটি গাড়িতে পুলিশ দেখে শিশু ২টিকে অচেতন অবস্থায় মেহেরপুরের নির্মানাধীন বাস টার্মিনালের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের অভিভাবকরা শিশু ২টিকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। ওই ঘটনার পর থেকে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।