বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পাটিপাতা সিক্রেটের শো রুম উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় পাটিপাতার অঙ্গ প্রতিষ্ঠান পাটিপাতা সিক্রেটের শো রুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে ফিতা কেটে পাটিপাতা সিক্রেটের উদ্বোধন করা হয়।

পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পাটিপাতা সিক্রেটের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল লিমন, পাটিপাতা সিক্রেটের স্বত্বাধিকার আরিফুর রহমান জনি, মিজানুর রহমান প্রমুখ। পরে সেখানে দোয়া করা হয়। পার্টি পাতা সিক্রেটে মহিলাদের সব ধরনের ব্যবহার্য জিনিস বিক্রি করা হবে।