বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

October 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার ট্যাংরামারী গ্রামে পানিতে ডুবে জেবা খাতুন নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে এ দূর্ঘটনা ঘটে। জেবা খাতুন একই গ্রামের জাহিদ হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, গতকাল কোন সময় জেবা পানিতে ডুবে মারা যান। পরে আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়। দেড় বছরের শিশু এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।