মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারী: মেহেরপুর শহরের বড় বাজারের ইমনাত আলী (৪৫) নামের এক দর্জি পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ইমনাত নামের ওই দর্জি পৌর শহরের গড় মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে সেখানেই তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে পুকুরে ডুব দেওয়ার পর সেখানেই সে স্ট্রোকে আক্রান্ত হয়। লাশ নিহতের পরিবারের কাছে দেওয়া হয়েছে। নিহত ইমনাত আলী মেহেরপুর শহরের বড় বাজার পাড়ার জয়নব আলীর ছেলে।