মেহেরপুর নিউজ, ০৫ সেপ্টম্বর: মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে পানিতে ডুবে মনিকা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু মনিকা ইছাখালী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু মনিকা কয়েকদিন আগে হরিরমাপুরে তার নানা বিল্লাল হোসেনের বাড়ি বেড়াতে আসে। ঘটনার সময় হটাৎ পানিতে পড়ে যায় সে। পরে অনেক খুজাখুজি করে মনিকার লাশ পাওয়া যায়।