টপ নিউজ

মেহেরপুরে পানির ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 21, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর শহরের বেড়পাড়ায় পানির ট্যাংকি থেকে রাকিবুল ইসলাম(২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা ১২ টার দিকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। রাকিবুল ইসলাম বেড়পাড়ার আরমান আলীর ছেলে। জানা গেছে রাকিব আগের দিন রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। রবিবার বেলা ১১ টার দিকে আরমান আলীর বাড়ির সামনে বকুলের বাড়ির ছাদে একটি পানির ট্যাংক এর মধ্যে থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। বকুলের স্ত্রী মমতাজ ছাদের উপরে কাপড়চোপড় তুলতে গিয়ে পানির ট্যাংকের ঢাকনা খোলা দেখে সন্দেহ হয়, পরে ট্যাংকের ঢাকনা বন্ধ করতে গিয়ে পানির নিচে পড়ে থাকা লাশ দেখে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা গিয়ে রাকিবের লাশটি শনাক্ত করেন। পানির ট্যাংকের পাশে একটি ছোরা, রাকিবের জামাকাপড় পড়ে ছিল। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা রাকিবের মরদেহ নিচে নামায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা, ওসি তদন্ত আমিরুল ইসলাম সহ ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত রাকিবের মা রোকিয়া জানান রাকিব রাতে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।

বাড়ির মালিক বকুলের স্ত্রী মমতাজ বলেন বেলা টার দিকে ছাদে গিয়ে দেখি পানির ট্যাংকের ঢাকনা খোলা, পানির ট্যাংকট ঢাকনা বন্ধ করার জন্য কাছে গিয়ে দেখি ভিতরে একটি মানুষ পড়ে আছে। আমি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে গিয়ে মৃত ব্যক্তিকে রাকিব বলে শনাক্ত করে এলাকাবাসী জানিয়েছেন রাকিব একজন মাদক সেবী , তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ভয়ে সে রাতে বাড়ি থাকে না বলে অনেকে জানিয়েছেন।