অন্যান্য

মেহেরপুরে পাবলিক সার্ভিস সপ্তাহ পালিত

By মেহেরপুর নিউজ

June 23, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক সার্ভিস সপ্তাহ-২০১৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে র‌্যালীটি  জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে  শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালীতে  সিভিল সার্জন ডাঃ ইসমাইল ফারুক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ,সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।