মেহেরপুর নিউজ:
প্রস্তাবিত নিয়োগ বিধিমালার অসংগতি যৌক্তিকভাবে সংশোধন করে পিটিআই ইন্সপেক্টরগনকে সহকারি সুপারিনটেনডেন্ট পদে ১০০ ভাগ পদোন্নতি বিধান রাখার ব্যবস্থা করা, পিটিআই ইন্সট্রাক্টর দের দীর্ঘ বছরের পদোন্নতি বঞ্চনার অবসান করে সকল শূন্য পদে সরকারি সুপারিনটেনডেন্ট হিসাবে পদোন্নতি/ চলতি দায়িত্ব প্রদান করাসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পিটিআই ইন্সট্রাক্টর পরিষদ।
বুধবার সকালে পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।