বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পিঠা উৎসব সমাপ্ত

By মেহেরপুর নিউজ

February 02, 2024

মেহেরপুর নিউজঃ

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে ৩দিন ব্যাপি জাতীয় পিঠা মেলা শেষ হয়েছে।

শুক্রবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বরে ৩দিন ব্যাপি জাতীয় পিঠা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য, প্রবীন আইনজীবী খন্দকার একরামূল হক হীরা, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। পরে মেলার স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে পিঠা মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন প্রমুখ উপস্থিত ছিলেন।