বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পিতার বকুনী খেয়ে পুত্রের বিষপানে আত্মহত্যার চেষ্ঠা

By মেহেরপুর নিউজ

October 21, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ অক্টোবর:

পিতার বকুনী খেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়েছে মেহেরপুর গাংনী উপজেলার মাইলমারী গ্রামের সোহেল (২৪) নামের এক যুবক।  শুক্রবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন মাইলমারী গ্রামের নূর ইসলাম তার ছেলে সোহেলকে মাঠে যেতে দেরি করায় বকাবকি করে। এতে রাগে ক্ষোভে সোহেল ঘরে রাখা বিষ পান করে আত্মহত্যার চেষ্ঠা করে। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।