মেহেরপুর নিউজঃ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুরের উদ্যোগে অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আনন্দ সমাজের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন পুনাক মেহেরপুরের সভানেত্রী জনাব টুম্পা সরকার। উপহার হাতে শিশুদের হাসিমুখে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
পুনাক মেহেরপুর সব সময়ই মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।